আমাদের কুমড়ো বড়ি তৈরি হয় একদম ঘরোয়া ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে, যেখানে প্রতিটি ধাপে থাকে যত্ন ও ভালোবাসা।
ধাপ ১: উপকরণ বাছাই
আমরা বাছাই করি সেরা মানের পাকা চাল কুমড়ো ও মাষকলাই ডাল। কোনো পুরনো বা নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয় না।
ধাপ ২: পেস্ট তৈরি
মাষকলাই ডাল সারারাত ভিজিয়ে রেখে ভালোভাবে বাটা হয়। তারপর বাটা ডাল এবং পরিমাণ মতো কুমড়ো একসাথে ভালো করে মেখে বা ফেটিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করা হয়। মসলা ও লবণ যোগ করা হয়। ফেটানোটা খুব জরুরি, এতে বড়ি নরম ও ফাঁপা হয়।
ধাপ ৩: বড়ি তৈরি
এই পেস্ট দিয়ে মা খালাদের হাতের যত্নের ছোঁয়ায় বড়ির আকার দেওয়া হয়। যা 1 কেজিতে 170 থেকে 180 পিস হয়।
ধাপ ৪: রোদে শুকানো
তারপর প্রখর রোদে 2-6 দিন শুকানো হয়, যতক্ষণ না বড়িগুলো ভালো করে শুকিয়ে যায়। এই ধাপে কোনো মেশিন বা কেমিক্যাল ব্যবহার করা হয় না।
ধাপ ৫: সংরক্ষণ
শুকানোর পর বড়িগুলো বাতাসরোধী পাত্রে সংরক্ষণ করা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে।
ধাপ ৬: প্যাকেজিং
সবশেষে, কুমড়ো বড়ি তৈরি থাকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেইন করে থাকি,তাই আপনি পাবেন 100% ভেজাল্মুক্ত ও সুস্বাদু কুমড়ো বড়ির নিশ্চয়তা।